• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর

শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর ১১৪তম জন্মবার্ষিকী উদযাপিত

রফিক মজিদ, শেরপুর
  ০১ মে ২০২৪, ১৪:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শেরপুরে অগ্নিযুগের সিংহপুরুষ, আন্দামান ফেরত ব্রিটিশবিরোধী আন্দোলনের স্বাধীনতা সংগ্রামী, বাঙালির স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড রবি নিয়োগীর ১১৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ উপলক্ষে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের আয়োজনে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে শহরের নিউমার্কেট সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে এতে বিপ্লবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস, আদিবাসী নেতা সুমন্ত বর্মন।

বিপ্লবীর নাতি শুভজিত নিয়োগীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আবু আহমেদ খান বাবুল, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, মুক্তিযুদ্ধ জাদুঘর ও শহীদ মোস্তফা পাঠগারের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন তালুকদার, জেলা মহিলা পরিষদ সম্পাদিকা নিরু শামসুন্নাহার নীরা, সাংস্কৃতিক সংগঠক কমল চক্রবর্তী, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াই-সংগ্রামে বিপ্লবী রবি নিয়োগী সকলের জন্য অনুপ্রেরণা। তার মতো সৎ, নির্লোভ, অসাম্প্রদায়িক, মানবপ্রেমী রাজনীতিক আজ সমাজে বিরল। জমিদার পরিবারে জন্ম হলেও বিপ্লবী রবি নিয়োগী ছিলেন সাধারণ মানুষের কাতারে। তিনি বিপ্লববাদী ছিলেন। মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে বিপ্লবী রবি নিয়োগী ৯২ বছরের জীবনে ৩৪ বছরই কাটিয়েছেন জেলে। আত্মগোপনে থাকতে হয়েছে আরও প্রায় দুই যুগ। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু রবি নিয়োগী বেঁচে আছেন তার কর্মে ও আদর্শে। সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ প্রতিবছর এই বিপ্লবীর জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করার জন্য বক্তরা ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিপ্লবীর জন্মবার্ষিকীতে মানবিক কর্মকাণ্ডের আওতায় এ বছর উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ২ জন অসচ্ছল নারী শিক্ষার্থীকে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন

মে দিবসে সাভারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে সুধাসা

পরে তপন সারোয়ার ও মুক্তি শংকর সাহার নেতৃত্বে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

১৯০৯ সালের ৩০ এপ্রিল শেরপুর জেলা সদরের গৃর্দানারায়ণপুর (পুরাতন গরুহাটী) এলাকার এক সম্পন্ন গৃহস্থ পরিবারে বিপ্লবী রবি নিয়োগী জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্ণনাম রবীন্দ্র নাথ নিয়োগী। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন, টঙ্ক ও তেভাগা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে সংগঠিত গণঅভ্যুন্থান এবং মুক্তিযুদ্ধে একজন রাজনৈতিক সংগঠকের ভূমিকা পালন করেছেন। রাজনীতির পাশাপাশি রবি নিয়োগী সাপ্তাহিক একতা ও দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে ১০ মে বিপ্লবী রবি নিয়োগী পরলোকগমন করেন।

জেবি

  • শেরপুর
  • ময়মনসিংহ
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রকৌশলীর অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকৌশলীর অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।