দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১ মে মহান মে দিবস উপলক্ষে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে সুনাগরিক ধামরাই সাভার (সুধাসা) কো-অপারেটিভ লিমিটেড নামের একটি বেসরকারি সেবামূলক সংগঠন।
বুধবার (১ মে) সকাল ১০ টার দিকে সাভার রেডিও কলোনি এলাকায় শতাধিক রিকশা চালক ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
তীব্র তাপদাহে সারা দেশের মানুষ উষ্ঠাগত। বিশেষ করে শ্রমজীবী মানুষ। এরই ধারাবাহিকতায় তাদের একটু প্রশান্তি দিতে শতাধিক পথচারী ও রিকশাচালকদের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এছাড়াও সংগঠনটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান এবং নানা সহায়তা প্রদান করে থাকে।
সুধাসা কো-অপারেটিভ লিমিটেডের সভাপতি ডা. দেওয়ান মো. নূরুল ইসলামের নেতৃত্বে পানি ও খাবার স্যালাইন বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবীর, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আলমগীর কবির, প্রকৌশলী জাহাঙ্গীর আলম তুষার, মো. এরশাদ আলী, আল মমিন, মো. দেলোয়ার হোসেন, মো. আসলাম হোসাইন, শাহাদাৎ হোসেন লিটন, মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী, মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
জেবি