দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবিতে হাটখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার (২৯ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির উপঅধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে হাটখোলা বিওপির টহল কমান্ডার নায়েক আতোয়ার রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৩২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার অভ্যন্তরে পূর্ব উচনা মান্নানের মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় আব্দুল ওহাব ও মেহেদী হাসান পাপ্পু নামে দুই যুবককে ২০টি স্বর্ণের বারসহ আটক করা হয়। পাশাপাশি একটি মোটর সাইকেল ও সীমকার্ডসহ দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা ২০টি স্বর্ণের বারের মোট ওজন প্রায় ২ কেজি ৩৩২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুই কোটি ২৯ লাখ ২১ হাজার ৬৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ডিপি/