দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি।
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ অনান্য বিজিবি সদস্যরা। এই শীতে শীতবস্ত্র পেয়ে দারুণ আনন্দিত এসব মানুষেরা।
শাহেরা বেগম নামের একজন বলেন, আমরা বিজিবির কম্বল পেয়ে খুব খুশি হইছি। তাদের জন্য আমরা দোয়া করবো। গতবারও আমরা বিজিবির পক্ষ থেকে কম্বল পেয়েছিলাম।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লে. মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সব সময় পাশে থাকবে।
আরএ