দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সর্বত্র সর্বদা মানব সেবায়- এ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ‘মানব কল্যাণ সংগঠন মাদারীপুর’ এর উদ্যোগে শতাধিক শিশু ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে সংগঠনের আয়োজনে জেলার ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহ আলম ফকিরের বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম ফকিরের সভাপতিত্বে ও আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) মাদারীপুরের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংগঠন মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মীর, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সদস্য শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত শিশুদের মাঝে শীতের জ্যাকেট ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের পোশাক পেয়ে শিশুদের পাশাপাশি বয়স্করাও খুশি হন।
নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) মাদারীপুরের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ বলেন, এই সেচ্ছাসেবী সংগঠন শুরু থেকেই নানারকম মানবিক কাজ করে আসছে। এর আগেও আমরা দেখেছি এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ, সেলাই মেশিন বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আজ (রোববার) এই সংগঠনের মাধ্যমে শিশু ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় আমি আমার পক্ষ থেকে মানব কল্যাণ সংগঠন মাদারীপুরের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
অ