দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আওয়ামী লীগ দেশ ত্যাগের পর আরেক ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে। বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে। রগ কাটা পার্টিরা এখন ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে। এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ১০ হাজার শীতার্তের মাঝে বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল আলম মজনু বলেন, আমার দায়িত্ব এই আসনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধিত্ব করা। আমাকে এমপি নির্বাচিত হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের মা খালেদা জিয়াকে আমরা নির্বাচিত করব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির অঙ্গ সংগঠনের কেউ প্রতিষ্ঠান দখলের কর্মকাণ্ডে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ, সদস্য আবু তালেব, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদ মজুমদার, সদস্যসচিব মো. আলমগীর বিএ, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্যসচিব আবুল হোসেন।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
অ