দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশি-বিদেশি ক্বারীদের মোহনীয় কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতে মুগ্ধ হাজারো দর্শক ও শ্রোতা। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে শহরের ঐতিহাসিক মিজান ময়দানে ৮ম বারের মতো আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সম্পন্ন হয়েছে। ক্বারীরা কুরআনের সুর তুলে শ্রোতাদের হৃদয় জয় করেছেন। তিলাওয়াতের ফাঁকে ‘লিল্লাহি তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মাঠ।
বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশি ক্বারীদের উপস্থাপনা শেষে মূল আকর্ষণ ছিল আন্তর্জাতিক ক্বারীদের উপস্থাপনা। এশারের নামাজের পর আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলনে একে একে তিলাওয়াত করেন পাকিস্তানের ক্বারী শায়ক ক্বারী সালমান হাবিব, এরপর পর্যায়ক্রমে শায়ক ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি (মিশর), শায়ক ক্বারী রজাঈ আইয়ুব (তানজানিয়া), শায়ক ক্বারী ফারদান আদম (আফ্রিকা), শায়ক ক্বারী জিসান হানিফ (পাকিস্তান)। দেশি ক্বারীদের মধ্যে তিলাওয়াত করেন শায়ক ক্বারী আবদুর রহমান, শায়ক ক্বারী আনোয়ার হোসেন, শায়ক আতাউল্লাহ আজাদী।
আন্তর্জাতিক ক্বেরাত সংস্থার ফেনীর সভাপতি মাওলানা আবুল ফাত্তাহ’র সভাপতিত্বে সংস্থার উপদেষ্টা মুফতী আমিনুল ইহসান ও মাওলানা হাফেজ ওয়ালী উল্যাহর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফেনী জেলা জামায়াতের আমির মুফতী আবদুল হান্নান, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার।
সম্মেলনে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মুশফিক বিন জামাল, কাউসার বাঙালি, সানা উল্লাহ সাইমুম, মোহাম্মদ সাদ।
আরএ