দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে ছেলের দায়ের আঘাতে সাফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর এ ঘটনায় ছেলে তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সাফিয়া বেগম বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ছেলে তৌহিদ হোসেন বাদী হয়ে তার ভাই তোফাজ্জল হোসেন সুজন, ভাইয়ের স্ত্রী রেখা আক্তার এবং ভাতিজা আসিফ মিয়াকে আসামি করে বেলাব থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে আঙিনা পরিষ্কার করার সময় সুজন তার মাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় তার মা সুফিয়া খাতুন প্রতিবাদ করে। পরে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে মায়ের মাথায় আঘাত করে। দায়ের আঘাতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়েন সুফিয়া খাতুন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (বেলাবো-রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে প্রথমে মারামারির মামলা হয়। পরে ওই নারী মারা যাওয়ার পর হত্যা মামলার ধারা সংযুক্ত করা হয়।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আসামি তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অ