দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদী জেলা জজ আদালতের গেটে পুলিশের কাছ থেকে হত্যা মামলার দুই আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে আসামির স্বজনেরা। এ সময় আসামিকে হেফাজতে রাখতে ধস্তাধস্তিতে আহত হয়েছেন মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) টিটুল হোসাইন।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের ৩নং গেটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপ পরিদর্শক (এসআই) টিটুল হোসাইন। নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপ-পরিদর্শক (এসআই) টিটুল হোসাইন জানান, মনোহরদী থানার একটি হত্যা মামলার দুই আসামি সেলিম মিয়া (২৯) ও পারভেজকে (২৩) রোববার গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতে হাজির করার জন্য সরকারি গাড়িতে করে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে গাড়িটি রেখে আসামিদের নিয়ে পায়ে হেঁটে পাশেই অবস্থিত আদালতে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। আদালতে প্রবেশ করার সময় ৩নং গেটে আসামিদের ১০ থেকে ১৫ জন স্বজন পুলিশের কাছ থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এতে উপ-পরিদর্শক (এসআই) টিটুল হোসাইন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। একপর্যায়ে আদালতের অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে আসামি ছিনিয়ে নিতে আসা লোকজন পালিয়ে যায়। পরে দ্রুত আসামিদের আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) টিটুল হোসাইন।
গ্রেপ্তার হওয়া দুই আসামি সেলিম মিয়া (২৯) মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার ফজলুল হকের ছেলে ও পারভেজ মিয়া কোচের চর এলাকার মাসুদ মিয়ার ছেলে। গত ১৭ নভেম্বর চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামি তারা।
আরএ