দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশা গ্যারেজের মালিক বিল্লাল মিয়াকে (৬০) হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুরপাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই রহমত উল্লাহ বলেন, রোববার বিকেলে বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে ঘুম থেকে উঠেই তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদেরকে খবর দেন। খবর পেয়ে আমরা এসে তার লাশ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ছুড়িকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হেচ্ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ