দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে প্রান্ত হাওলাদার (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুয়াকাটা-মোস্তফাপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত হাওলাদার উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা সুজন হাওলাদরের পুত্র। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী প্রান্ত তার মায়ের সঙ্গে অটোরিকশাযোগে নিজ বাড়ি থেকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে খালার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি উল্টে রাস্তার ঢালে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী প্রান্তকে মৃত ঘোষণা করেন। অটোরিকশায় থাকা নিহতের মা প্রীতি রানী (৩০), ছোট বোন স্বপ্না রানী (৬) ও নানি সোনারানীকে (৫০) কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, কোনো অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
অ