দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর ডোমারে ভরসা আক্তার দিশা মনি (২৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মটুকপুর ইউনিয়নের মেম্বারপাড়া এলাকার সরকারী ফরেষ্ট বাগানের ইপিল গাছ থেকে এই ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ডোমার থানা পুলিশ।
নিহত ভরসা আক্তার মেলা পাঙ্গা এলাকার দুলু মিয়ার মেয়ে ও ডিমলা উপজেলার ঠুটার ডাঙ্গা বাকরোসা ডাঙ্গা এলাকার মো. সাদ্দাম হোসেনের স্ত্রী।
নিহত দিশার বাবা দুলু মিয়া জানান, ৬ বছর আগে সাদ্দামের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর সে দুই সন্তানের মা হন। গত এক বছর থেকে সে মানসিক ভারসাম্য অবস্থায় রয়েছে। শুক্রবার রাতে মেয়ে জামাই মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আমার বাড়ীতে আসে। রাতে পরিবারের সবাই খাবার খাই। এরই একপর্যায়ে সকলের অগোচরে রাত সাড়ে ৯টার দিকে বাড়ী থেকে বের হয়ে যায় আমার মেয়ে দিশা। অনেক খুঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। সকালে লোকজনের মুখে শুনতে পাই একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে রয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার মেয়ে দিশা গরু বাধার রশি দিয়ে ফরেস্টের ইপিল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত দিশা মনির বাবা ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়না তদন্তের জন্য মরদেহ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
কে