দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ীতে একটি নকল স্বর্ণের বারসহ বটু মিয়া (২৮) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজারের কামারপট্টি রোড থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
জানা গেছে, আটককৃত বটু মিয়া নকল স্বর্ণের বার বিক্রি প্রতারক চক্রের একজন সদস্য। তিনি বুধবার দুপুরে নালিতাবাড়ী শহরের জনৈক এক মহিলার কাছে খাঁটি স্বর্ণের কথা বলেন। পরে তাকে বারগুলোর বিনিময়ে কানের দুলগুলো দিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। লোভনীয় হলেও জনৈক মহিলাটি চতুর প্রকৃতির হওয়ায় স্বর্ণের বারটি আসল কিনা তা যাচাই করার জন্য শহরের মতি জুয়েলার্সের দোকানে যান। স্বর্ণকার ওই বারটি পরীক্ষা করার পর নকল বলে প্রমাণিত হলে ওই মহিলা ও আশেপাশের স্বর্ণের দোকানের লোকজন মিলে প্রতারক চক্রের সদস্য বটু মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে তুলে দেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, আটক প্রতারক বটু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরএ