দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শালিখায় মন্দির থেকে ফেরার পথে বাসচাপায় মাহেন্দ্র অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।
গতকাল শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শতখালী হাজামবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে বলে শালিখা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান।
নিহতরা হলেন- যশোরের নারকেলবাড়িয়া গ্রামের নিত্যনন্দ দে’র স্ত্রী নিরুপমা দে, একই গ্রামের নারায়ণ চন্দ্র দে’র স্ত্রী পুষ্প রাণী ও কালীপদ শিকদারের ছেলে মধু শিকদার।
আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় গিরিধারী আশ্রম (মন্দির) থেকে নামযজ্ঞ অনুষ্ঠান শেষে মাহেন্দ্র অটোরিকশায় চড়ে একই গ্রামের নয়জন নারীপুরুষ বাড়ি ফিরছিলেন।
মাগুরা-যশোর মহাসড়কের শালিখা উপজেলার শতখালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মাটির স্তুপে ধাক্কা লেগে মাহেন্দ্র উল্টে যায়। এ সময় পেছন থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মাহেন্দ্রকে চাপা দিয়ে চলে যায়।
এ ঘটনায় মাহেন্দ্রর সাত যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ডিপি/