দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলায় বাড়ি থেকে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হাফেজ মাওলানা উসমান গনি (৪৫) ইমামের মৃত্যু হয়েছে।
নিজ ভেরিফাই ফেসবুক পোস্টে নিহত হাফেজ উসমান গনি লিখেছেন ‘শারীরিক অসুস্থ, আজকেও ওয়াজ মাহফিল আছে আগামীকালও আছে তার পরের দিনও আছে সকলের কাছে দোয়া চাই’ এই পোস্ট দেওয়ার ১০ মিনিট পরেই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
জানা যায়, শনিবার নিজ গ্রামের তাকওয়া মসজিদের মাগরিবের নামাজের ইমামতির পর রাত ৭টার দিকে নকলা পৌরসভার কুর্শা গ্রামে শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কক্সবাজার গামী শামীম এন্টারপ্রাইজ এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে উসমান গনির মৃত্যু হয়।
নিহত হাফেজ উসমান গনি পৌরসভার কুর্শাবাদাগৈড় গ্রামের মৃত আমজাদ আলীর ৪র্থ ছেলে। নিহত উসমান ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।
তিনি গতকাল মাগরিবের নামাজের পর পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার মিসকিপাড়া গ্রামে নিজের মোটরসাইকেলে ওয়াজ মাহফিলে যাওয়ার সময় শেরপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে বাসের অন্তত আরো ১০ যাত্রী আহত হয়েছে।
পরে নকলা থানার পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে বাসের নিচে আটকে থাকা উসমান গনির মরদেহ উদ্ধার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ মাওলানা উসমান গনির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। এ নিয়ে নকলা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কে