দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে সুষমা নাগ কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রতিমার শরীর থেকে ২ ভরি ওজনের স্বর্ণ ও পূজায় ব্যবহৃত কাসা,পিতলের পাত্র চুরি করে। লুণ্ঠিত অলংকারের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে সুষমা নাগ কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে।
জানাগেছে, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের পারিবারিক সুষমা নাগ কালী মন্দিরের মালিক শংকর কুমার নাগ শুক্রবার রাতে নিজের ঘর থেকে ওয়াশরুম যাওয়ার সময় হাঁটাচলা শব্দ শুনতে পান। এসময় তিনি সিসিটিভিতে মাথায় টুপি পরিহিত অজ্ঞাতনামা তিন জনকে দেখতে পান। তিনি ও তার সহধর্মিণী তাদেরকে ধাওয়া দেন। কিছুক্ষণ পর তিনি বিষয়টি প্রতিবেশীদের কয়েকজনকে মোবাইল ফোনে জানানোর চেষ্টা করেন কিন্তু কেউ মোবাইলের কল রিসিভ না করায় ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল ৭টায় ঘুম থেকে উঠে মন্দিরের গেটের ২টি তালা ভাঙা দেখতে পান। চোরেরা রাতে মন্দিরের কালী প্রতীমার গলায়,হাতে ও কপালে স্বর্ণালংকার চুরি করে নিয়ে নিয়ে যায়।
মন্দিরের তত্ত্বাবধায়ক শংকর কুমার নাগ বলেন, শুক্রবার রাতে চোরেরা এসে আমাদের মন্দির থেকে কালী প্রতিমার শরীর থেকে ২ ভরি ওজনের স্বর্ণ ও পূজায় ব্যবহৃত কাসা ও পিতলের পাত্র চুরি করে নিয়ে যায়। চুরিকৃত অংলকারের যার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, মন্দিরের চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। স্বর্ণালংকার উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফএইচ/