দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, কালিয়া যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বখতিয়ার হোসেন মোল্যা ও সদস্য সচিব গোলাম মাশরু পল্টু বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়েছে বলে প্রতিয়মান হয়। এছাড়া ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করতে কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এর আগে মোহনা টিভির নড়াইল জেলা প্রতিনিধি হাফিজুল করিম নিলুকে লাঞ্ছিত করার ৫ ডিসেম্বর কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাশরু পল্টুকে এবং গত ৯ ডিসেম্বর চাঁদাবাজির কারণে আহ্বায়ক মোহাম্মদ বখতিয়ার হোসেন মোল্লাকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ২০ আগস্ট খান ব্রিকস্ একর ম্যানেজার কামাল হোসেনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বিকার করলে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেয় এবং ভাটা থেক ১ লাখ পিস ইট নিয়ে যায়। এছাড়া ৫ আগস্টের কালিয়া লেগুনাস্ট্যান্ড দখলের অপচেষ্টার লিখিত অভিযোগ পাওয়ায় মর্মে নোটিশে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে বিলুপ্ত কমিটির সভাপতি বখতিয়ার মোল্যা ও সদস্য সচিব গোলাম মাশরু পল্টু নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। তারা বলেন, কোনো খারাপ কাজের সঙ্গে তারা জড়িত নয়। দলের ক্ষতি হবে এমন কোনো কাজ তারা করেনি। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে তা মিথ্যা। তারা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানাবেন।
রোববার সকালে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছরন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান। তিনি বলেন, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া কমিটির মেয়াদ ছিল না। এসব কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আরএ