দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এশিয়ান টিভির বাগেরহাট প্রতিনিধি মো. কামরুজ্জামানকে সভাপতি ও বাংলা ভিশনের মাসুদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আলী আকবর টুটুল, যুগ্ম সম্পাদক এস এম আমিরুল হক বাবু, অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম, আইসিটি ও প্রচার সম্পাদক অলিপ ঘটক, নির্বাহী সদস্য তরফদার রবিউল ইসলাম, শওকত আলী বাবু, মো. ইয়ামিন আলী, মো. আহসানুল করিম, এইচ এম মাইনুল ইসলাম, মো. সোহেল রানা।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ইয়ামিন আলী।
১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর অর্থ্যাৎ ২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবেন।
আরএ