দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলা টিভি ও দৈনিক মানবকণ্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় কচুয়া উপজেলার মঘিয়া রাজবাড়ীতে ইমরানের বসতঘরের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। ঘরের আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় চোরেরা।
সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান বলেন, গ্রামের বাড়িতে আমার বাবা-মা ও ছোট ভাইয়ের স্ত্রী থাকেন। ছোট ভাই সিঙ্গাপুর ও আমি পরিবার নিয়ে বাগেরহাটে থাকি। ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতে না থাকায় বুধবার আমার বা-মা রাতের খাবার খেয়ে তাদের কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় চোরেরা বাড়ির দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা বেশি অস্ত্র দিয়ে আলমারি ভেঙে ভিতরে থাকা ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১ পিস চেইন ও ৩পিস আংটি নিয়ে যায়। যার ওজন তিন ভরি ও বাজার মূল্য আনুমানিক তিন লাখ টাকা হবে। তদন্তপূর্বক চোরদের শনাক্ত করে আটকের দাবি জানান তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ