দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া ট্রলি চাপায় চালকের সহকারী তাওফিক তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত তাওফিক তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের সেতু নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই এলাকা থেকে একটি ট্রলি গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই যুবক কাঠবোঝাই গাড়ির ওপরে বসে ছিলেন। প্রথিমধ্যে চাঁচই দক্ষিণপাড়া কাঠের সেতু এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। এ ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহযোগী পালিয়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরএ