দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিলসহ মনির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে (১৭ জানুয়ারি) পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকায় মনিরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মনির হোসেন পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকার মিজানুর রহমান মিনুর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেপ্তার মনির পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করছে।
এমন গোপন সংবাদে গত রাতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তার নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিদেশি পিস্তল, গুলি ও গরুর গোহাল ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জেবি