দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে শটগানসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় মিন্টুর ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকে আটক করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার নগরীর মাদরাসা কোয়াটারের নিজ বাসা থেকে তাদেরকে আটক করে যৌথ বাহিনী।
আটক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যৌথ বাহিনী ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। এসময় মিন্টুর লাইসেন্সকৃত শটগানও জব্দ করা হয়। মিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রেদোয়ান হাসান সাগর হত্যা মামলার আসামি। সেজন্য তাকে হত্যা মামলায় এবং সজলকে অন্য মামলায় আদালতে সোপর্দ করা হবে।
আরএ