দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে মামলা করলে বাবাকে গ্রেপ্তার করে ঈশ্বরগঞ্জ পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মেয়েকে পরীক্ষা-নীরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার ও থানা মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবা ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাহেব নগর গ্রামের একজন কৃষক। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মাঝে কলহ চলে আসছিল। অভিযুক্ত বাবা আনুমানিক গত ১৫ দিন আগে রাতের বেলায় নিজের শিশু মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি শিশুটির মা জেনে ফেলায় বাবা এ বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেন ও তাকে ভয়ভীতি দেখান। পরে শিশুটির মা মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। সেখানে পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করলে শিশুটি তার বাবা কর্তৃক ধর্ষণের বিষয়টি জানায়। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে মামলা রুজু করা হয় এবং ধর্ষক বাবাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েকে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেবি