দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গ্রামের বাকপ্রতিবন্ধী শফিকুল ইসলাম (৪০) এবং তার শিশুকন্যা হৃদিমনি (৭)। হৃদিমনি ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, বিকেলে পুকুরে পানির সেচ দিচ্ছিল শফিকুল ইসলাম। এসময় তার শিশু কন্যা হৃদিমনি বৈদ্যুতিক মটরের তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এসময় শফিকুল তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। স্থানীয়রা টের পেয়ে বাবা মেয়েকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি সুমন চন্দ্র রায় বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরএ