দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি মোড় থেকে গ্রেপ্তার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ বলেন, তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এর মাঝে ১৩টি মামলায় তিনি জামিনে রয়েছেন। ভালুকা মডেল থানার দুটি মামলায় রাসেল এজাহারভুক্ত আসামি। ওই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আগামীকাল আদালতে হাজির করা হবে।
জেবি