দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তরাঞ্চলের জেলা নাটোরে রোদ থাকলে দিনে শীত কম থাকছে। তবে বিকেল থেকে তাপমাত্রা কমতে থাকে। সন্ধ্যা থেকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়শা।
ভোরে ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো এলাকা সেই সাথে ঠান্ডা। শীত নিবারণে চায়ের স্টলে ভিড় জমাচ্ছেন অনেকেই। একটু গরম চা পান করে তারা শীত কমানোর বৃথা চেষ্টা করছেন।
যে সময় কৃষকের মাঠে যাওয়ার কথা সে সময় ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডার কারণে কৃষক মাঠে কাজে যেতে পারছে না।
ওমর আলী, সোবহানসহ কৃষকরা জানান, ভোরে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশার কারণে মাঠে গেলেও কাজ করা যাচ্ছে না। ফলে ৯-১০টার আগে সাঠে কাজে যাওয়া যাচ্ছে না। কিন্তু দেরিতে গেলে কাজ শেষ করতে না পারায় বেশ সমস্যা হচ্ছে।
অটোচালক শমশের, রিকশাচালক জাফর, ভ্যানচালক আলাউদ্দিনসহ খেটে খাওয়া মানুষগুলোও সময়মতো কাজে বের না হতে পারায় উপার্জন কম হচ্ছে। ফলে তাদের সংসার চালানো বেশ কষ্ট হচ্ছে।
জেবি