• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ডে বাংলাদেশের সাফল্য

স্টাফ রিপোর্টার, বগুড়া
  ২৭ নভেম্বর ২০২৬, ২১:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত ‘৫ম রোসসোত্রুদনিচেস্তভো অনেস্ট ভিউ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’-এ আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের সাংবাদিকেরা। বিশ্বের ৮৫টি দেশ থেকে অংশ নেওয়া ১০০ জন চূড়ান্ত মনোনীত সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিদের মধ্যে ছিলেন বাংলাদেশের পাঁচজন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ আয়োজনে ‘প্রফেশনাল পারস্পেক্টিভ: জনরা জার্নালিজম’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুল কাবিল খান।

এ ছাড়া সম্মাননা পুরস্কার পেয়েছেন দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সাঈদ নিশান, দ্য শাটল টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক মাজহারুল ইসলাম এবং রূপসী বাংলা ৭১-এর সম্পাদক গৌতম কুমার এদবর।

গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৮৫টি দেশ থেকে ৮০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে বাছাই করে ১০০ জনকে চূড়ান্তভাবে আমন্ত্রণ জানানো হয়। ছয়টি ক্যাটাগরিতে মোট ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের জন্য মোট পুরস্কারমূল্য ছিল ৭০ লাখ রুবল।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি আমন্ত্রিত সাংবাদিকদের জন্য আয়োজন করা হয় পাঁচ দিনব্যাপী বিশেষ সফরের। এ সময় তাঁদের রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ঘুরে দেখানো হয় মস্কোর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান।

এর মাধ্যমে বিভিন্ন দেশের সাংবাদিকেরা রাশিয়ার সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্য, জীবনধারা ও সাংস্কৃতিক বৈচিত্র্য কাছ থেকে জানার সুযোগ পান। সফরে আমন্ত্রিত সাংবাদিকদের বিমানযাত্রা, আবাসন, খাবার ও যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করে রাশিয়ান ফেডারেশন।

আন্তর্জাতিক পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংস্কৃতিক ও মানবিক সংলাপকে উৎসাহিত করতে ২০২২ সাল থেকে রোসসোত্রুদনিচেস্তভো এ পুরস্কার দিয়ে আসছে। পাঁচ বছরের পথচলায় আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে পুরস্কারটি বিশেষ পরিচিতি অর্জন করেছে।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক আলেকজান্দ্রা এ. খ্লেভনয় বলেন, আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের সাংবাদিকদের অংশগ্রহণ, পুরস্কার ও সম্মাননা অর্জন দেশের গণমাধ্যমের জন্য গর্বের। একই সঙ্গে এটি বিশ্বমঞ্চে বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতার স্বীকৃতি।

আরও পড়ুন

মাদারীপুরে ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

কুমিল্লায় তাহেরীর ওয়াজ মাহফিল বন্ধ, আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদে উত্তেজনা

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমানে রাশিয়ান হাউজের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বন্ধন শক্তিশালী করতে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কাজে গণমাধ্যমকর্মীরা সার্বিক সহযোগিতা করে থাকেন।

তাঁদের ইতিবাচক কাজের স্বীকৃতি জানাতে প্রতিবছর রাশিয়ান ফেডারেশন সম্মানজনক এ আন্তর্জাতিক পুরস্কারের আয়োজন করে। এ বছর বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সাফল্য সত্যিই প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

এমএস/

  • বগুড়া
এ সম্পর্কিত আরও খবর
৫ ডিসেম্বর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ বিমানবন্দর
৫ ডিসেম্বর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ বিমানবন্দর
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও অপপ্রচার দাবি নেতাকর্মী ও এমপির
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও অপপ্রচার দাবি নেতাকর্মী ও এমপির
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X