দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার (২৭ নভেম্বর) মাহফিল আয়োজনের কথা থাকলেও প্রশাসনের অনুমতি না থাকায় তা বন্ধ করে দেওয়া হয়।
মাহফিলকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। তাহেরীর আগমন ও মাহফিল আয়োজনের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অলিরবাজারে তাহেরীকে মাহফিল করতে না দেওয়ার দাবিতে তাঁরা প্রশাসনের কাছে আবেদন জানান।
অন্যদিকে, মাহফিল আয়োজনের পক্ষে অবস্থান নেন তাহেরীর অনুসারীরা। মাহফিল বন্ধের সিদ্ধান্তে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আয়োজকেরা অনুষ্ঠান করার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত প্রশাসনের সিদ্ধান্তে তা বন্ধ হয়ে যায়।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে মাহফিল করতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ধর্মীয় মাহফিল আয়োজনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মাহফিল বন্ধের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
এমএস/