• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, মিলল নানা অনিয়মের তথ্য

কুমিল্লা প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৬, ২০:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি, ইসিজি ও ইকো পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়, সরকারি রাজস্ব আত্মসাৎ এবং ওষুধের মজুত ও বিভিন্ন পণ্য কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা ও বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে সংস্থাটি।

বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় দুদক কুমিল্লার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. এমরান হোসেন। দলের অন্য সদস্যরা ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।

দুদক সূত্র জানায়, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করেন।

অভিযানে সবচেয়ে বেশি অনিয়মের চিত্র উঠে আসে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইসিজি কার্যক্রমে। সেখানে দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিটি ইসিজি পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নিলেও নিয়মিত রশিদ দিতেন না বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক।

দুদকের পর্যবেক্ষণে দেখা যায়, ছোট ছোট সাদা কাগজে টোকেনের মাধ্যমে অর্থ আদায়ের হিসাব রাখা হতো। দিন শেষে নিজের সুবিধামতো ৩০ থেকে ৫০ জন রোগীর নামে রেজিস্টারে এন্ট্রি করা হতো। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে এলেও রেজিস্টারে নিয়মিত মাত্র ৪০ থেকে ৪৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হতো। বাকি রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের কোনো হিসাব সরকারি রেকর্ডে পাওয়া যায়নি।

এ সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রশিদ বই উদ্ধার করা হয়। পাশাপাশি রোগীদের কাছ থেকে সংগ্রহ করা ইসিজি রিপোর্টের সঙ্গে রেজিস্টার ও রশিদ বই যাচাই করেও অসংগতি পাওয়া যায়।

অন্যদিকে, হাসপাতালের ইকো কার্ডিও রুমে সরকারি নির্ধারিত ২০০ টাকা ফির অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগেরও প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযানে দেখা যায়, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দেওয়া রোগীদের তাৎক্ষণিক ইকো পরীক্ষা করানো হচ্ছে। অথচ সাধারণ রোগীদের পরীক্ষার জন্য দুই থেকে চার দিন পরের তারিখ দেওয়া হচ্ছে। এ সময় ভুক্তভোগী রোগীদের বক্তব্যও গ্রহণ করেন দুদক কর্মকর্তারা।

হাসপাতালের বহির্বিভাগের ওষুধ বিতরণ কেন্দ্রেও অনিয়মের তথ্য পাওয়া গেছে। ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, নিয়মিতভাবে তা হালনাগাদ করা হচ্ছে না। বাস্তব মজুতের সঙ্গে রেজিস্টারের হিসাবেও গরমিল রয়েছে। উদাহরণ হিসেবে মন্টিলুকাস্ট ওষুধের স্টক রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ এক হাজার পাতার ঘাটতি শনাক্ত হয়েছে।

হাসপাতালের কেন্দ্রীয় ওষুধ স্টোর পরিদর্শনেও বড় ধরনের অসংগতি শনাক্ত করে দুদক। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধের মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বাস্তব হিসাবের ব্যাপক পার্থক্য পাওয়া যায়।

একটি ওষুধের ক্ষেত্রে রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার কথা উল্লেখ থাকলেও গণনা করে এসকেএফ ব্র্যান্ডের ১৪ হাজার ৩১৮টি এবং বিকন ব্র্যান্ডের ৩ হাজার ২৯১টি পাওয়া যায়। বাকি ওষুধের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট স্টোর কিপার।

এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে ১৯ হাজার ১০০টি। এতে এক হাজার একটি ইনজেকশনের ঘাটতি পাওয়া যায়।

অভিযানে আরও দেখা যায়, হাসপাতালের স্টোরে থাকা বেশ কয়েক ধরনের ইনজেকশন ও ওষুধের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিতকরণ, সিল কিংবা প্রয়োজনীয় নির্দেশনা নেই। এতে ওষুধ সরবরাহ, গ্রহণ ও সংরক্ষণ প্রক্রিয়ায় অনিয়মের পাশাপাশি সরকারি ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক।

এদিকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায়ও বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক বেশি দাম দেখানোর তথ্য পেয়েছে দুদক। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা বিভিন্ন পণ্যের চালান ও বাজারমূল্য যাচাই করে এ অসংগতি শনাক্ত করা হয়।

দুদকের তথ্য অনুযায়ী, বাজারে ৬০ টাকা মূল্যের সাবান কেনা হয়েছে ৮৯ টাকা দরে। ১৪০ টাকা মূল্যের ৫০০ মিলিলিটার টয়লেট ক্লিনারের দাম দেখানো হয়েছে ২৪৯ টাকা। ২০০ টাকার ফিনাইল কেনা হয়েছে ৩৯৯ টাকায়। ২৫ টাকা বাজারমূল্যের টয়লেট টিস্যু কেনা হয়েছে ৬৯ টাকা দরে। একইভাবে ১০০ টাকা মূল্যের হ্যান্ডওয়াশের দাম ধরা হয়েছে ১৯০ টাকা। এ ছাড়া ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা, পানির জগসহ বিভিন্ন পণ্যেও বাজারমূল্যের তুলনায় বেশি দাম দেখানোর তথ্য পাওয়া গেছে।

দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে, এসব পণ্য কেনাকাটায় বাজারমূল্যের তুলনায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত বেশি দাম নির্ধারণের মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের আশঙ্কা রয়েছে।

অভিযান শেষে দুদক জানায়, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব নথি সরবরাহের জন্য সময় চেয়েছেন। প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে।

দুদক আরও জানায়, অভিযানে উঠে আসা অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

আরও পড়ুন

ঝালকাঠিতে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী 

টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও অপপ্রচার দাবি নেতাকর্মী ও এমপির

এমএস/

  • কুমিল্লা মেডিকেল কলেজ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ১ হাজারে উন্নীত করার উদ্যোগ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ১ হাজারে উন্নীত করার উদ্যোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X