দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার ধুনটে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেলচালক উজ্জল সরকার ও আরোহী শিকর। তাঁদের দুজনের বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলযোগে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জল সরকার ও শিকর। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৫ মিনিটে তাঁরা দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পান। মোটরসাইকেলে দুজন ছিলেন। অপরজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তিনিও মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনের মরদেহ উদ্ধার করা হয়। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
যে আই