দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলাবাগানে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক কৃষকলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং কৃষকলীগ নেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘটনাস্থলে বারুদের গন্ধ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
পুলিশের ধারণা, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সেখানে ককটেল তৈরি করা হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। এসব মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অংশগ্রহণকারীদের লাঠিসোঁটা হাতে দেখা গেছে।
এদিকে, বিদেশে অবস্থান করে সাবেক সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিমুল নেতাকর্মীদের নাশকতার নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি শিবগঞ্জ সীমান্ত থেকে নাশকতার উদ্দেশ্যে তৈরি ১৯টি তাজা ককটেল উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বোমা তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যে আই