দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়ার খুটাখালীর জসিম উদ্দিন ও সাহাব উদ্দিন এবং লামার সাইফুল ইসলাম।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার। তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ বাস ও বিপরীত থেকে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। আহত অপর ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী এবং চালক।
দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি থানায় রাখা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
এমজে