দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। একের পর এক সুযোগ হাতছাড়া করার পর বিরতির ঠিক আগে গোল করে দলকে স্বস্তি এনে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দিদিয়ের দেশমের দল। তবে গোলের দেখা পেতে বেশ অপেক্ষা করতে হয় তাদের। ২০তম মিনিটে জালে বল জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু ভিএআরের সিদ্ধান্তে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।
৩২তম মিনিটে আবারও গোলের খুব কাছে পৌঁছে যান ফরাসি অধিনায়ক। মাইকেল অলিসের পাস থেকে নেওয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে। চার মিনিট পর অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে ভাগ্য পরীক্ষা করেন অলিসে। তার দুর্দান্ত শটও পোস্টে আঘাত হানে। ফিরতি বলে উসমান দেম্বেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ের আগেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ফ্রান্স। ৪৫তম মিনিটে উসমান দেম্বেলের নিখুঁত পাস থেকে বক্সের ভেতর জোরালো শটে সুইডেনের জালে বল পাঠান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। বিশ্বকাপে সব মিলিয়ে গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৭।
এই মুহূর্তে শেষ ষোলোর লড়াইয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে নকআউটে ওঠে ফরাসিরা। অন্যদিকে গ্রুপ 'এফ'-এ একটি জয়, একটি ড্র ও একটি হার নিয়ে শেষ ৩২ নিশ্চিত করে সুইডেন।
এই ম্যাচে নরওয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ের একাদশ থেকে চারটি পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। শুরুর একাদশে জায়গা পান লুকা দিনিয়ে, আদ্রিয়েন রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। ফলে বেঞ্চে যেতে হয় মানু কোনো, ম্যাক্সেন্স লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজকে।
এমএস/