দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিলম্বে শুরু হওয়া বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলছে স্বাগতিক মেক্সিকো। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে তারা।
শুরুর দিকে কিছুটা চাপে থাকলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মেক্সিকো। ২২তম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে গোলের সূচনা করেন কুইনোনেস। নিখুঁত সমন্বয়ের সেই আক্রমণে ইকুয়েডরের রক্ষণ ভেঙে বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। ইকুয়েডরের ডিফেন্ডার জোয়েল অর্ডোনেজের ভুল ক্লিয়ারেন্স সরাসরি তার পায়ে আসে। এরপর কুইনোনেসের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল জালের ওপরের কোণে পাঠান তিনি। হিমেনেজের দুর্দান্ত গোলে গর্জে ওঠে আজতেকা স্টেডিয়াম।
গোল হজমের আগে সুযোগ তৈরি করেছিল ইকুয়েডরও। ১৮তম মিনিটে গনসালো প্লাতার ব্যক্তিগত নৈপুণ্যে আক্রমণের সুযোগ তৈরি হয়। জন ইয়েবোয়া বক্সে ঢুকে বাঁ পায়ের শট নিলে বল পোস্টে লেগে ফিরে আসে। বলটি মেক্সিকোর গোলরক্ষক রাঙ্গেলের হাতে লেগেছিল কি না, তা নিয়ে সন্দেহ থাকলেও কর্নারের নির্দেশ দেননি রেফারি।
এর আগে ১৫তম মিনিটে কর্নার কিকের সময় বক্সের ভেতরে ধাক্কাধাক্কি নিয়ে কড়া অবস্থান নেন রেফারি এবং ফ্রাঙ্কোকে সতর্ক করেন। পরে সেই কর্নার থেকেই তৈরি হওয়া সুযোগে তরুণ মোরার বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধে আক্রমণ, বলের দখল এবং সুযোগ তৈরিতে স্পষ্ট আধিপত্য দেখিয়ে দুই গোলের লিড নিয়েই বিরতিতে গেছে মেক্সিকো।
এমএস/