দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরিকোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। শেষ ষোলোর লড়াইয়ে ইউরোপের দলটির প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় ছিল না হালান্ডের। তৃতীয় মিনিটে তার হেড প্রতিহত করেন আইভরিকোস্টের ডিফেন্ডার। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি নিশ্চিত গোলও রক্ষা করেন প্রতিপক্ষের এক রক্ষণভাগের খেলোয়াড়। এছাড়া তার একটি শক্তিশালী হেড দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
তবে গোলশূন্য থাকেননি নরওয়ের অন্য তারকারা। ৩৯ মিনিটে বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে জায়গা তৈরি করে ডান পায়ের কোণাকুনি শটে জালে বল পাঠান আন্তোনিও নুসা। বিশ্বকাপে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার কীর্তিও গড়েন তিনি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে।
প্রথমার্ধে আইভরিকোস্টও কয়েকটি আক্রমণ শানালেও সেগুলো কাজে লাগাতে পারেনি। ঘিসলাইন কোনান, নিকোলাস পেপে ও এমানুয়েল আগবাদুর প্রচেষ্টা ব্যর্থ হয়।
বিরতির পর ম্যাচে ফিরে আসে আইভরিকোস্ট। আমাদ দিয়ালোর গোলে সমতায় ফেরে আফ্রিকার দলটি। তবে ম্যাচের ৮৬তম মিনিটে নরওয়েকে স্বস্তি এনে দেন হালান্ড। তার জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ ষোলোয় জায়গা করে নেয় নরওয়ে। এখন তাদের সামনে অপেক্ষা করছে ব্রাজিলের কঠিন পরীক্ষা।
এমএস/