দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২-এ উঠেছে ফ্রান্স। তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে ১০ গোল করেছে দিদিয়ের দেশমের দল, বিপরীতে হজম করেছে মাত্র ২টি।
প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারানোর পর ইরাককে ৩-০ এবং শেষ গ্রুপ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ফরাসিরা। তিন ম্যাচে ৪ গোল করে দারুণ ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৬। অন্যদিকে শেষ ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছেন উসমান দেম্বেলে।
সুইডেনের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। নরওয়ের বিপক্ষে খেলা দল থেকে সুযোগ পেয়েছেন লুকা দিনিয়ে, আদ্রিয়েন রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। বেঞ্চে গেছেন মানু কোনে, ম্যাক্সেন্স লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজ।
ফ্রান্সের একাদশ: মাইক মেনিয়াঁ, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, লুকা দিনিয়ে, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপে।
অন্যদিকে, জাপানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নকআউটে ওঠা সুইডেনও একাদশে দুটি পরিবর্তন এনেছে। কোচ গ্রাহাম পটার দলে ফিরিয়েছেন দানিয়েল সভেনসন ও লুকাস বার্গভালকে। বেঞ্চে গেছেন আলেকজান্ডার বার্নহার্ডসন। চোটের কারণে খেলতে পারছেন না ইসাক হিয়েন।
সুইডেনের একাদশ: ভিদেল জেটারস্ট্রম, গুডমুন্ডসন, ভিক্টর লিন্ডেলফ, ইসাক লাগেরবিয়েলকে, দানিয়েল সভেনসন, লুকাস বার্গভাল, ইয়েন্স কায়ুস্তে, স্ট্রাউড, আলেকজান্ডার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর গিয়োকেরেস।
এমএস/