দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর শেষ রাউন্ডের দুটি ম্যাচ একসঙ্গে শুরু হয়েছে। ভ্যাঙ্কুভারে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও কানাডা, আর সিয়াটলে কাতারের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।
দুই ম্যাচই গ্রুপের চূড়ান্ত অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই ম্যাচ শেষে কানাডা ও সুইজারল্যান্ডের সংগ্রহ চার পয়েন্ট করে। দুটি দলই একটি করে ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। ফলে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তারাই এগিয়ে রয়েছে।
অন্যদিকে, বসনিয়া ও হার্জেগোভিনা এবং কাতারের অবস্থান তুলনামূলক কঠিন। দুই দলই একটি করে ম্যাচে পরাজিত হয়েছে এবং অন্য ম্যাচে ড্র করেছে। ফলে নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।
একই সময়ে দুটি ম্যাচ আয়োজনের ফলে কোনো দলই অন্য ম্যাচের ফল জেনে কৌশল নির্ধারণের সুযোগ পাচ্ছে না। ফলে গ্রুপ ‘বি’-এর শেষ মুহূর্তের লড়াইয়ে বাড়তি উত্তেজনা যোগ হয়েছে। কানাডা ও সুইজারল্যান্ড সরাসরি নকআউটের টিকিট নিশ্চিত করতে চাইবে, আর কাতার ও বসনিয়া শেষ সুযোগ কাজে লাগিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করবে।
এমএম/