• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
  ২৪ জুলাই ২০২৬, ১৯:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

এবারের বিশ্বকাপেই লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সিতে শেষবার দেখা যাবে, এতদিন এ ধারণাই ছিল ভক্তদের। ৩৯ বছর বয়সেও সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। বিশ্বকাপের এ আসরে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে টুর্নামেন্ট শেষ করেন এই মহাতারকা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কিন্তু গত ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হৃদয়বিদারক হারের পরও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি আর্জেন্টাইন অধিনায়ক। কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের দরজা তার জন্য সবসময় খোলা রাখার কথা বললেও, আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে এই কিংবদন্তির অবসরের নতুন সম্ভাব্য সময়সীমা।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসি আগামী কয়েক মাস জাতীয় দলের প্রতিনিধিত্ব চালিয়ে যেতে চান, যাতে দলে পরিবর্তনের প্রক্রিয়াটি মসৃণ হয়। তবে এটি এখন অনেকটাই স্পষ্ট যে, আলবিসেলেস্তেদের হয়ে আরও একটি বিশ্বকাপ অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। খুব শিগগিরই হয়তো নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মেসি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম 'বেইন স্পোর্টস' এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ এবং জমকালো বিদায়ী ম্যাচের আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এর মাধ্যমে ইতিহাসে অন্যতম সেরা এই ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় জানানোর সুযোগ পাবেন ভক্ত-সমর্থকেরা।

আরও পড়ুন

এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ

ফুটবল প্রধানের মোবাইল জব্দ বিষয়ে কি বলছে আর্জেন্টিনার ফেডারেশন

ধাক্কা দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ আর্জেন্টিনার সহকারী কোচের

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সময়ে এসেছে অভাবনীয় সব মোড়। ক্যারিয়ারের শুরুর দিকে টানা কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে হারের পর তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে সেই অন্ধকার সময় কাটিয়ে তিনিই আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল এক স্বর্ণযুগ। মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টিনা জেতে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। সেই ধারাবাহিকতায় এবারও দলকে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত টেনে নেন তিনি।

বিশ্ব ফুটবলের বড় তারকাদের বিদায় সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বার্তা বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মুহূর্তটি যে তাঁর অনবদ্য ক্যারিয়ারের মতোই স্মরণীয় ও জমকালো হতে যাচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে সেটি হবে শুধু একজন ফুটবলারের বিদায় নয়, বরং আধুনিক ফুটবলের সবচেয়ে উজ্জ্বল এক কিংবদন্তিকে শেষবারের মতো সম্মান জানানোর আয়োজন।

কেএম

  • মেসি
  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
  • অবসর
এ সম্পর্কিত আরও খবর
সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্রী
সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্রী
পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
চমক রেখে ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার
চমক রেখে ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার
আইএফএফএইচএসের বিশ্বকাপ সেরা মেসি
আইএফএফএইচএসের বিশ্বকাপ সেরা মেসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।