দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন লিওনেল মেসি। যার নাম, ছবি আর জনপ্রিয়তাকে পুঁজি করে বিশ্বজুড়ে বাণিজ্যিক সাফল্য পেয়েছে আর্জেন্টাইন ফুটবল। তবে এবার সেই সম্পর্কেই পড়তে যাচ্ছে ছেদ! নিজ দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। ফেডারেশনকে আইনি নোটিশ পাঠিয়ে বাণিজ্যিক কাজে নিজের নাম ও ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে চান মেসি। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।
তাদের দাবি, নিজের আইনজীবীকে এই মর্মে একটি চিঠি তৈরি করতে বলেছেন মেসি। সেই চিঠিতে নির্দেশ দেওয়া থাকবে, মেসির নাম, ছবি এবং কোনো দৃশ্য কাজে লাগিয়ে বাণিজ্যিক ভাবে অর্থ উপার্জন করতে পারবে না আর্জেন্টিনা। অর্থাৎ সে দেশের ফুটবল সংস্থা যদি মেসির ছবি দিয়ে কোনও ম্যাচ বা কোনও বিষয় প্রচার করতে চায় যা থেকে অর্থ উপার্জন করা যাবে, তাহলে অনুমতি নিতে হবে মেসির কাছ থেকে।
২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনার জনপ্রিয়তা অনেক গুণ বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আর্জেন্টিনার ফুটবল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে চীন, মধ্যপূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের বড় বাজার রয়েছে।
মেসির জনপ্রিয়তা কাজে লাগিয়ে আর্জেন্টিনা বাণিজ্যিক ভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছে। মেসি এতদিন আর্জেন্টিনা দলে খেলেছেন। সম্প্রতি অবসর নিয়েছেন। এর পরেই নিজের ছবি এবং নামের স্বত্ব রক্ষা করতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ফুটবল কিংবদন্তি। তথ্যসূত্র: ক্লারিন
এমজে