দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ শেষে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। তিনি বলেছেন, প্রতিপক্ষের প্রতি তার আচরণ ঠিক হয়নি এবং আবার দেখা হলে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন।
বিশ্বকাপের ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, একপর্যায়ে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার সঙ্গে স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর বাগ্বিতণ্ডা হয়। অভিযোগ ওঠে, তিনি ওলমোকে ধাক্কা দেন।
ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আয়ালা বলেন, ‘অবশ্যই আমি দুঃখিত। আমার অবস্থানে থেকে কোনো অনুভূতি বা প্রতিপক্ষের আচরণ আমার সিদ্ধান্ত বা কর্মকাণ্ডকে প্রভাবিত করতে দেওয়া উচিত নয়।’
তিনি বলেন, ‘আমার মতে এখানেই বিষয়টির ইতি টানা উচিত। এটা কেবল একটি ধাক্কা ছিল, এর বেশি কিছু নয়। যেভাবে এটিকে ঘুষি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তা সঠিক নয়। তার একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় এমনটা হয়েছিল। আবার যদি তার সঙ্গে দেখা হয়, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইব।’
আয়ালার ভাষ্য, ম্যাচ শেষে মাঠের মাঝখানে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হলে তিনি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান।
তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর আমি মাঠের মাঝখানে হাতাহাতি দেখতে পাই। তখন আমরা ছুটে যাই আমাদের খেলোয়াড়দের সেখান থেকে সরিয়ে আনতে। আমি যা করেছি তার দায় স্বীকার করছি। আমার উদ্দেশ্য ছিল সবাইকে আলাদা করা। কিন্তু এমন পরিস্থিতিতে আবেগের বশে ঘটনা ঘটে যায়। তবে এটিকে কোনো অজুহাত হিসেবে দেখানো যায় না।’
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এমএম/