দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ৩৯তম জন্মদিন আজ। বিশেষ এই দিনে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।
জন্মদিন উপলক্ষে হঠাৎ করেই কেক নিয়ে মেসির কক্ষে হাজির হন তাঁর সতীর্থরা। সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে।
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন মেসি। ৩৮ বছর পূর্ণ করে আজ তিনি ৩৯ বছরে পা রাখলেন।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্যে নিজেকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অরসহ প্রায় সব বড় অর্জনই রয়েছে তাঁর ঝুলিতে।
মেসির জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী, সতীর্থ, সাবেক ফুটবলার এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে তাঁর নাম।
এমএম/