দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার আমন্ত্রণ পেয়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়।
খেলার জন্য তাসকিন আহমেদকে আমন্ত্রণ জানিয়েছে ডাম্বুলা আউরা। এই পেসার বর্তমানে জিম্বাবুয়েতে খেলছেন টি-টেন লিগ। অন্যদিকে হৃদয়কে আমন্ত্রণ জানিয়েছে গতবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস। আপাতত জাতীয় দল কিংবা ঘরোয়া লিগের কোনও ব্যস্ততা নেই এই ব্যাটারের।
তাসকিনের বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নফিস বলেছেন, ‘আমরা জানতে পেরেছি তাসকিন একটা প্রস্তাব পেয়েছে। সে এখনো এনওসি চায়নি। সে আমাদের কাছে ওখানে খেলার আগ্রহ প্রকাশ করেছে। সে অনাপত্তিপত্র চাইলে আমরা আলাপ করব।’
তাওহীদ হৃদয় এর আগে দেশের বাইরে কনও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেননি। জানা গেছে বিসিবির নিকট জানিয়েছেন এলপিএলে খেলার বিষয়টি। যদি অনাপত্তিপত্র পান সেক্ষেত্রে ৩ বা ৪টি ম্যাচ খেলবেন হৃদয়।
এবারের আসরে গল টাইটান্সের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। ড্রাফটে দল পান মোহাম্মদ মিঠুন। তিনি খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
এবারের এলপিএল শুরু হবে আগামী ৩০ জুলাই, শেষ হবে ২০ আগস্ট। এর পরেই শুরু হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে এশিয়া কাপ। অক্টোবরে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ।
এমআর/