দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ শেষ করে চলতি মাসেই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরে তারা দুটি টেস্ট খেলবে টাইগারদের বিপক্ষে। এই সিরিজের জন্য বেশ শক্তিশালী দলও ঘোষণা করেছে ব্ল্যাকক্যাপস ক্রিকেট।
তবে উল্টো পরিস্থিতি বাংলাদেশ দলে। দলের অন্যতম ওপেনার তামিম ইকবালকে এই সিরিজে পাওয়া যাচ্ছে না সেটি আগেই জানা গেছে। চোটের কারণে এবার না পাওয়ার তালিকায় যোগ হলেন পেসার তাসকিন আহমেদকেও।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাসকিন আহমেদ জানিয়েছেন, কিউইদের বিপক্ষে না খেলার বিষয়টি। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাসকিন বলেন, “এই সিরিজটা (ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ) খেলতে পারব না। কিছু তো করার নেই। বিশ্রাম নিয়ে ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে চেষ্টা করতে হবে ছন্দে ফেরার। এই সিরিজটা বাদ দিলে আশা করি নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারব।”
সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য মরীচিকা হয়ে যায় খুব দ্রুত। তবে সেমিফাইনালে খেলার স্বপ্নের পেছনে ছিল পেসারদের দুর্দান্ত পারফরম্যান্স। যে তাসকিনের ওপর অনেক প্রত্যাশা ছিল সেই তিনিও হতাশ করেছেন ম্যাচের পর ম্যাচে। ৭ ম্যাচে শিকার করেছেন মাত্র ৫ উইকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জানা গেছে কাঁধের পুরোনো চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তার। যার কারণে ম্যাচে পুরো ছন্দে ছিলেন না বলেও জানিয়েছেন তাসকিন।
তিনি বলেন, “চোট নিয়ে খেলছিলাম, ছন্দ পাচ্ছিলাম না। এর মধ্যে মার্জিন (ভুল ও ঠিক লাইন-লেংথের) ছোট ছিল। সব মিলিয়ে একটি কঠিন টুর্নামেন্ট গেছে। আমি খুব ভুগছিলাম, কারণ আমার কাঁধে কিন্তু ‘টিয়ার’ আছে। এটা নিয়ে চালিয়ে যাচ্ছি।”
এমআর/এম