দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ১৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। এই নিলামের জন্য ড্রাফটে রয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। এরমধ্যে রয়েছেন ৩জন বাংলাদেশি ক্রিকেটার।
আইপিএলের আগামী আসর খেলতে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছিলেন দেশ-বিদেশের মোট ১১৬৬ জন ক্রিকেটার। এর মধ্যে বাছাই করে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৩৩৩ জন খেলোয়াড়কে চূড়ান্ত নিলামে রেখেছে।
প্রাথমিক তালিকায় ছিলেন বাংলাদেশের মোট ৬ জন ক্রিকেটার। সেখান থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। চূড়ান্ত নিলামের তালিকায় আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
গত কয়েক বছর ধরে আইপিএলের নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমানের এবার বেইস প্রাইজ ২ কোটি রূপি। মোস্তাফিজের ক্যাটাগরিতে রয়েছেন আরও ২৩ বিদেশি ক্রিকেটার। এছাড়া তাসকিন ৭৫ লাখ এবং শরিফুল ৫০ লাখ রূপিতে মূল্য নির্ধারণ করেছেন।
নিলাম থেকে ১১৯ জনের বিদেশি থেকে দশ দল সর্বোচ্চ ৩০ জনকে নিতে পারবে। ২১৪ জন দেশি তালিকা থেকে নিতে পারবে ৭৭ জন।
এদিকে আসন্ন আইপিএলের নিলামে নামই দেননি সাকিব আল হাসান ও গত আসরে খেলা লিটন দাস।
এমআর/