দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা সাত ম্যাচ জয়ের ধারা থেমে গেছে লিভারপুলের। ঘরোয়া লিগে হারের পর এবার চ্যাম্পিয়নস লিগেও ব্যর্থ হলো আর্নে স্লটের শিষ্যরা।
মঙ্গলবার রাতে তুর্কি চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের মাঠে ১-০ গোলে হেরেছে লিভারপুল। ম্যাচের একমাত্র গোলটি এসেছে নাইজেরিয়ান তারকা ভিক্টর ওসিমেনের পেনাল্টি থেকে।
১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে গোললাইন ক্লিয়ারেন্সের পর পাল্টা আক্রমণে গালাতাসারাইকে পেনাল্টি উপহার দেয় ইংলিশ জায়ান্টরা। সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে দেন ওসিমেন, যাকে রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছে গালাতাসারাই।
২০০৫ সালের ঐতিহাসিক ‘মিরাকল অব ইস্তাম্বুল’ ফাইনালের স্মৃতিময় এই মাঠেই এবার হতাশায় ডুবল লিভারপুল।
মোহাম্মদ সালাহ ও আলেক্সান্দার ইসাককে শুরুতে বিশ্রাম দেওয়ায় শুরুর একাদশ দুর্বল মনে হয়েছে। দ্বিতীয়ার্ধে নামলেও দুই তারকার পারফরম্যান্সে লাভ হয়নি।
শেষ দিকে লিভারপুল একবার পেনাল্টির সুযোগ পেলেও ভিএআর বাতিল করে দেয়। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় অল রেডদের।
এমএস/