দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন ফরম্যাটে শুরু হচ্ছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট—উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আজ মঙ্গলবার মাঠে গড়াবে ছয়টি ম্যাচ, যেখানে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ড আর টটেনহ্যাম হটস্পারের মতো বড় দল।
গতবার ফাইনালে ফরাসি ক্লাব পিএসজি ইতালির ইন্টার মিলানকে ৫–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। অথচ গ্রুপপর্বেই বিদায়ের শঙ্কায় ছিল দলটি। এবারও কি তেমন নাটকীয়তা দেখা যাবে, সেটিই এখন দেখার বিষয়।
পুরোনো আট গ্রুপের বদলে এবার থেকে ৩৬ দলের লিগ ফরম্যাট চালু হয়েছে। প্রতিটি দল এখন এক মৌসুমে আটটি ভিন্ন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সব দলের জন্য একটিই পয়েন্ট তালিকা থাকবে। শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোতে। ৯ থেকে ২৪ নম্বর দল প্লে-অফ খেলে শেষ ষোলো নিশ্চিত করবে।
আজকের সূচি
* বিলবাও বনাম আর্সেনাল — রাত ১০:৪৫
* পিএসভি বনাম ইউনিয়ন সে-জিলোয়াস — রাত ১০:৪৫
* রিয়াল মাদ্রিদ বনাম মার্শেই — রাত ১টা
* জুভেন্টাস বনাম ডর্টমুন্ড — রাত ১টা
* টটেনহ্যাম বনাম ভিয়ারিয়াল — রাত ১টা
* বেনফিকা বনাম কারাবাগ — রাত ১টা