• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ব্যাটিং-বোলিংয়ে ছন্নছাড়া পাকিস্তানকে এশিয়া কাপের ম্যাচে পাত্তাই দিলো না ভারত। ২৫ বল থাকতে ভারত তুলে নিল ৭ উইকেটের বড় জয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দুবাইয়ে এশিয়া কাপের চলতি আসরে এটি ভারতের টানা দ্বিতীয় জয়। এই জয়ে ভারত যথারীতি পৌঁছে গেল সুপার ফোরের দোড়গড়ায়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ ভারত ৯ উইকেটে হারিয়েছিল আরব আমিরাতকে।

এশিয়া কাপের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি ছিল না, তবে মাঠের ক্রিকেটে সেই উত্তেজনার ছিটেফোঁটাও দেখা যায় নাই।

টসে জিতে পাকিস্তান দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়। তবে তাদের এই সিদ্ধান্ত যে পুরোদুস্তর ভুল প্রমাণিত হয় খানিকবাদেই। ম্যাচের প্রথম বলেই পাকিস্তান উইকেট হারায়। ওপেনার সিয়াম আইয়ুব পেসার হার্দিক পান্ডিয়ার সহজ বলে ক্যাচ তুলে দেন গালিতে শূন্য রানে। পরের ওভারে নিজের প্রথম বলেই জাসপ্রিত বুমরাও একইভাবে সাফল্য পান। ওমানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাঁকানো মোহাম্মদ হারিস ৩ রান করে ফিরেন। স্কোরবোর্ডে মাত্র ৬ রান জমা হতেই পাকিস্তানের দুই উইকেট নেই। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি পাকিস্তান। মাঝে কেবল ওয়ানডাউন ব্যাটার সাহেবজাদা ফারহান কিছুটা পাল্টা আক্রমণ চালান। ১৭তম ওভারে ফারহান ৪৪ বলে ৪০ রান করে আউট হন তখন দলের রান একশও পার হয়নি, পৌছায় ৮৩ রানে। আর এই রানের অর্ধেকই ফারহানের। শেষের দিকে বোলার শাহিন শাহ আফ্রিদির চার ছক্কায় ১৬ বলে ৩৩ রানের কল্যাণে পাকিস্তানের স্কোর তিন অংকের কোটা পার করে। কুলদীপ, অক্ষর প্যাটেল ও বরুন চক্রবর্তী-এই ত্রয়ীর স্পিনের কোনো জবাবই খুঁজে পায়নি পাকিস্তান। কুলদীপ আগের ম্যাচের মতো এদিনও ৩ উইকেট শিকার করেন।

আরও পড়ুন

ভারত ম্যাচের আগে নির্ভার পাকিস্তান

ভারত এই ম্যাচেও ব্যাটিংয়ে ঝড়ো শুরু করে। তবে শুভমান গিল অতিমাত্রায় আক্রমনাত্মক হতে গিয়ে উইকেট খোয়ান। আরেক ওপেনার অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান তুলে জানিয়ে দেন টি- টোয়েন্টিতে তিনি বোলারদের পেটাতে ভালোবাসেন। মিডল অর্ডারে তিলক ভার্মার ব্যাট থেকে আসে ৩১ বলে ৩১ রান। আর ব্যাট হাতে জয়ের ফিনিসিং টানেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ৩৭ বলে অপরাজিত ৪৭ রান করে দলকে ৭ উইকেটের বড় জয় এনে সুপার ফোরে পৌঁছে দেন।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১২৭/৭ (২০ ওভারে, ফারহান ৪০, আফ্রিদি ৩৩, কুলদীপ ৩/১৮, অক্ষর ২/১৮, বুমরাহ ২/২৮, বরুন ১/২৪, হার্দিক ১/৩৪)। ভারত ১৩১/৩ (১৫.৫ ওভারে, অভিষেক ৩১, সূর্যকুমার ৪৭*, তিলক ৩১, সিয়াম আইয়ুব ৩/ ৩৫)। ফল: ভারত ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: কুলদীপ যাদব।

কে

  • ভারত
  • পাকিস্তান
এ সম্পর্কিত আরও খবর
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
পাকিস্তানকে হারিয়ে সাফে দাপুটে শুরু বাংলাদেশের
পাকিস্তানকে হারিয়ে সাফে দাপুটে শুরু বাংলাদেশের
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।