দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় ১৫ মাস পর ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আগের দুই ম্যাচে হেরে গেলেও এবার আলাদা উত্তেজনা দেখছেন না পাকিস্তানি ক্রিকেটাররা। রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ম্যাচটির তাৎপর্য বিশেষ হলেও সেটিকে অন্যভাবে নিতে নারাজ দলটি।
পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব জানিয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচটিকে সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন তারা। তিনি বলেন, “হয়তো সাধারণ মানুষের কাছে এই ম্যাচের বাড়তি গুরুত্ব আছে। তবে আমরা সেটা ভাবছি না।’
তিনি আরও যোগ করেন, ‘যেভাবে অন্য প্রতিপক্ষের জন্য প্রস্তুতি নেই, ভারতের জন্যও একইভাবে প্রস্তুত হচ্ছি। দল হিসেবে ভালো খেলাই আমাদের লক্ষ্য।’
ছোটবেলার ভারত-পাকিস্তান লড়াইয়ের স্মৃতিও আলোচনায় আনতে চাননি আইয়ুব। তার ভাষায়, ‘স্মৃতি এখানে আলোচনার বিষয় নয়। আসল প্রতিযোগিতা হলো টুর্নামেন্ট। আমরা শুধু ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে আসিনি, প্রতিযোগিতা জিততে এসেছি।’
সাম্প্রতিক প্রস্তুতির কথাও জানালেন তিনি, ‘গত তিন-চার মাসে আমরা চাপ সামলানোর দিকেই বেশি কাজ করেছি। অতীত মনে রেখে লাভ নেই, সামনে এগোনোই মূল লক্ষ্য।”
এমএস/