• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

ভারতকে উড়িয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপের ফাইনালে একতরফা দাপট দেখিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বিধ্বস্ত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট হাতে সামির মিনহাজের দুর্দান্ত শতক আর বল হাতে আলি রাজার আগুনে স্পেলে ১৯১ রানের বিশাল জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট উপহার দেয় পাকিস্তান। দলের ইনিংসের মূল ভরকেন্দ্র ছিলেন সামির মিনহাজ। ১১৩ বল মোকাবিলায় ১৭টি চার ও ৯টি ছক্কার সাহায্যে তিনি খেলেন দুর্দান্ত ১৭২ রানের ইনিংস। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আহমেদ হুসাইন (৫৬), উসমান খান (৩৫), ফারহান ইউসুফ (১৯)। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ভারতের হয়ে দিপেশ দেবেন্দ্রনাথ ৩টি উইকেট নেন।

৩৪৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় জুনিয়ররা। পাকিস্তানি পেস ও স্পিন আক্রমণের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ওপেনার আয়ুশ মাত্রে করেন মাত্র ২ রান, অপর ওপেনার বৈভব সূর্যবংশি আউট হন ২৬ রানে। অ্যারোন জর্জ ৯ বলে ১৬, বিহান মালহোত্রা ৭, ভেদান্ত ত্রিবেদি ৯ ও অভিজ্ঞান কুন্ডু করেন ১৩ রান। খিলান প্যাটেল যোগ করেন ১৯ রান। নিচের দিকে লড়াইয়ের চেষ্টা করেন ১০ নম্বরে নামা দিপন দেবেন্দ্রন, যিনি সর্বোচ্চ ৩৬ রান করেন।

আরও পড়ুন

দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার

তবে ভারতকে বেশিক্ষণ টিকতে দেননি পাকিস্তানের বোলাররা। আলি রাজা ৬.২ ওভারে ৪২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাকে দারুণভাবে সহায়তা করেন মোহাম্মদ সাইম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান তিনজনই নেন ২টি করে উইকেট। শেষ পর্যন্ত ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ভারত।

এই জয়ের মাধ্যমে শক্তিশালী ভারতের বিপক্ষে দাপটের সঙ্গে জয় তুলে নিয়ে জুনিয়র এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সামগ্রিক পারফরম্যান্সে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করে টুর্নামেন্টের শেষটা রাঙিয়ে রাখে পাকিস্তানি যুবারা।

জে আই

  • পাকিস্তান
  • ভারত
  • জুনিয়র এশিয়া কাপ
এ সম্পর্কিত আরও খবর
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
পাকিস্তানকে হারিয়ে সাফে দাপুটে শুরু বাংলাদেশের
পাকিস্তানকে হারিয়ে সাফে দাপুটে শুরু বাংলাদেশের
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।