দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতটা ছিল গোলের উৎসবের। আট ম্যাচে হয়েছে ৪৩ গোল, শুধু কাইরাত আলমাতি ও পাফোস এফসির ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। আর্সেনাল, বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটিসহ বড় দলগুলো পেয়েছে দাপুটে জয়। এ রাতে রেকর্ড গড়েছেন সিটির তারকা আর্লিং হলান্ড।
আর্সেনাল ৪–০ অ্যাতলেটিকো মাদ্রিদ- এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথম ঘণ্টা গোলশূন্য থাকার পর ঝড় তোলে আর্সেনাল। ৫৭ মিনিটে গ্যাব্রিয়েল ম্যাগালহেসের গোলে লিড নেয় দলটি। এরপর ৬৪ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং ৬৭ ও ৭০ মিনিটে গিয়োকোরেজের জোড়া গোল আর্সেনালের বড় জয় নিশ্চিত করে।
বার্সেলোনা ৬–১ অলিম্পিয়াকোস- দিনের শুরুর ম্যাচে অলিম্পিক স্টেডিয়ামে গোলের বন্যা বইয়ে দেয় বার্সেলোনা। ফেরমিন লোপেজের হ্যাটট্রিক ও মার্কাস রাশফোর্ডের জোড়া গোলে ছয় গোল পায় কাতালান ক্লাবটি। লামিন ইয়ামাল করেন বাকি গোলটি। অলিম্পিয়াকোসের একমাত্র গোলটি আসে ৫৩ মিনিটে এল কাবির পা থেকে।
ম্যানচেস্টার সিটি ২–০ ভিয়ারিয়াল- স্পেনের মাঠে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ১৭ মিনিটে আর্লিং হলান্ড গোল করে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১২ ম্যাচে গোলের রেকর্ড গড়েন, ছুঁয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। দলের দ্বিতীয় গোলটি করেন বের্নার্দো সিলভা।
পিএসভি ৬–২ নাপোলি- রাতের সবচেয়ে বড় চমক আসে ডাচ ক্লাব পিএসভির জয় থেকে। ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হজম করেছে ছয় গোল। নাপোলির হয়ে দু’টি গোলই করেন স্কট ম্যাকটোমিনে। পিএসভির হয়ে জোড়া গোল করেন ম্যান, অন্য গোলগুলো আসে সাইবারি, পেপি ও ড্রিউয়েচের পা থেকে, একটি ছিল আত্মঘাতী।
ফুটবলপ্রেমীদের জন্য ছিল এটি এক স্মরণীয় রাত—গোল, রেকর্ড আর আক্রমণভিত্তিক ফুটবলে ভরপুর।
এমএস/